Thursday, June 30, 2016

Foodbook

বনানী ১১ নম্বর রোডের কফি ওয়ার্ল্ডের বিল্ডিংয়ে
হঠাৎ কল পেয়ে হাল্কা জ্যামের ঠেলা সহ্য করে চলে এলাম ইফতারে। বাজে তখন ৬.২৫। রিজার্ভেশন করা ছিল না। আরেক পার্টি তাদের রিজার্ভেশন ক্যান্সেল করায় জায়গা পেয়ে গিয়েছিলাম আমরা ৭ জন।
লিফট থেকে বের হয়েই দেখতে পেলাম ঢোকার দরজা। লেখা "লগ ইন"  একদম ফেসবুকের মত। দরজা ঠেলতে গিয়ে দেখি নড়ছে না। পাশেই এক লোককে ব্যাপারটা বলতেই রসিক ভদ্রলোক বলে বসলেন, "ভাই নেই কানেকশন সম্ভবত স্লো, তাই লগ ইন করতে ঝামেলা করছে  আরেকবার জোরে ক্লিক করেন।" দিলাম একটু জোরে ধাক্কা... খুলে গেল  অন্য কিছু না, আই মিন দরজা  ঢুকে পড়লাম "হোম পেজে", মানে ভেতরে  (সোজা তাকালেই দেখতে পাবেন লেখাটা)
ছোট্ট প্লেস। মানুষ ভর্তি। ডান পাশের দেয়ালে কীর্তিমানদের ছবি। সত্যজিৎ থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, কেউ বাদ নেই। লাইটিং বেশ ভালো। সার্ভিস, ব্যবহারও বেশ ভালো (আমাদের মধ্যে একজন প্রায় ৬ বার সস চেয়ে নিয়েছে। ওরা কিচ্ছু বলেনি। হাসিমুখে দিয়ে গেছে :p)
খাবারের মানও বেশ ভালো। প্রথমে পাবেন চিপস, চকলেট ব্রাউনি, ডেটস অ্যান্ড ফ্রুট স্লাইস, মিন্ট লেমন শেক, পানি, মেয়নেজ ও সস।
ইফতারটা শুরু করে কিছুটা খাওয়ার পর গরম গরম পরিবেশিত হবে Chicken Parmigiana, Fried Rice with Sunny Side Egg, Russian and Chick Pea Salad, Texas Chicken Tender।
পরিমাণ? একজনের জন্য এনাফ।
দাম? ৫৪৫ টাকা + ১৫% ভ্যাট।
সার্ভিস চার্জ? নেই।
রেটিং - সার্ভিস ৮/১০, খাবার ৮/১০, দাম ৭/১০, পরিবেশ ৮/১০

Friday, June 17, 2016

Comic Cafe Dhanmondi

GH Heights, Sath Masjib Road, Dhaka
গতকাল রিজারভেশন কনফার্ম করে আজ গিয়েছিলাম ইফতার করতে। বেশ ভিড়। বলা চলে ভালো ব্যবসা চলছে 
মেনুবুক থেকে বাছাই করলাম চাইনিজ সেট মেনু নাম্বার ৭৪। এতে আছে -
- Huevo Rice
- Shanghai Chicken
- Fried Chicken
- Vegetable
- Cole Slaw
- Drinks
দাম ৩২০ টাকা। সাথে ছিল কমপ্লিমেন্টারি রুহ আফজা ও খেজুর।
স্বাদ ভালো। খাবারের পরিমাণ আমার দৃষ্টিকোণ থেকে একজনের জন্য পারফেক্ট।
বাচ্চাদের খেলার জায়গা আছে।
বেশ জমজমাট পরিবেশ ও লোকেশন - সবমিলিয়ে ভালো।
চাইলে লুডোও খেলতে পারেন সময় কাটানোর জন্য।
রেটিং - সার্ভিস ৮.৫/১০, খাবার ৮/১০ (পরিমাণের জন্য বিশেষত), স্বাদ ৭.৫/১০ (বেশ আগে পরিবেশনের জন্য কিঞ্চিৎ ঠাণ্ডা হয়ে গিয়েছিলো)

Thursday, June 16, 2016

BUSY BEANS মহাখালী

কোথায়? মহাখালী আমতলী, ভেঞ্ছার টাওয়ার, নিচ তলা।
গত পরশু রিজারভেশন নিয়ে আজ তিন জন মিলে গিয়েছিলাম ইফতার করতে। ছোট্ট রেস্টুরেন্ট। যদি যাওয়ার ইচ্ছে হয় তো রিজার্ভেশনটা অবশ্যই ২ দিন আগে কনফার্ম করলে ভালো।
দুই ধরণের প্ল্যাটার ওদের। দাম যথাক্রমে ৩৯৯+ ও ৪৯৯+।
কি কি থাকে?
৩৯৯+
Chicken Teriyaki Platter
-Teriyaki Chicken
-Buffalo Wings
-Cashew Nut Salad
-Fried Rice
-Bluemoon
-Red Velvet Slice
৪৯৯+
Grilled Chicken Platter
-Grilled Chicken
-Buffalo Wings
-Cashew Nut Salad
-Fried Rice
-Strawberry Soda
-Red Velvet Slice
খাবারের পরিমাণ আমার ভাষ্যমতে একজনের জন্য পারফেক্ট।
রোজা রেখে ইফতারে খুব বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালোও না বৈকি।
মোটামুটি গরম খাবার ইফতারের প্রায় ১৫ মিনিট আগে পরিবেশিত হয়। খাবার ও ড্রিঙ্কের ছবি তো দেখতেই পাচ্ছেন।
স্বাদ? এভারেজের থেকে একটু ভালো।
সার্ভিস? এভারেজ।
মার্কিং?
খাবার - ৭/১০ (পরিমাণের কারণে)
সার্ভিস - ৬/১০
স্বাদ - ৬.৫/১০

Sunday, August 23, 2015

Food Archive

জীবনটাই চাপময়।
কিভাবে?
একটু ভেবে দেখুন। সকালে ঘুম থেকে ওঠার চাপ থেকে শুরু করে সারাদিনের কাজের ও ক্লাসের চাপ, প্রিয় ও অপ্রিয় মানুষের চাপ, যানবাহনের জটের চাপ, যাদুর শহরের মায়ার চাপ, ঘরে ফেরার চাপ, ঘুমানোর চাপ, যাপিত জীবনের নানাময় চাপ...
যেদিকে তাকাবেন শুধু চাপ আর চাপ।
তবে এর মাঝেও ২/৩টা চাপ খেতে/হজম করতে আমরা একদমই অপছন্দ করি না বা দ্বিধাবোধ করি না। এমনই এক চাপ হচ্ছে "মুরগীর চাপ" আর সেটা যদি হয় "আস্ত মুরগীর অস্থির চাপ" তাহলে তো কথাই নেই... tongue emoticon
আসুন আমাদের এলাকার নিকট, খেয়ে দেখুন Food Archive এ। আমাদের কাছে তো ভাল লেগেছে, আশা করি আপনার কাছেও ভাল লাগবে। smile emoticon
মুরগীর চাপ ২৯৮ টাকা।
সাথে লুচি ৩ টাকা করে।
জীবনে আর কি আছে... colonthree emoticon
গরুর চাপও আছে। টেস্ট করে দেখতে পারেন।
আর আছে হ্যাপি আওয়ার। রুবেল নামের কেউ এই টাইমটায় এলে কি যে হবে আমরা কিন্তু জানি না।
নিচের ছবিতে বাকি ইনফরমেশন পেয়ে যাবেন।
আমাদের বন্ধুদের ওভারঅল রেটিং - ৮
(ঠিকানা - ৩৯১/বি খিলগাঁও তালতলা, পল্লীমা সংসদের বিপরীতে)

Friday, July 3, 2015

Cafe 14 Khilgaon

জীবনে প্রথমবারের মত কোন একটা রেস্টুরেন্টের রিভিউ লিখছি। সো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি... smile emoticon
বন্ধুবান্ধব মিলে আজ গিয়েছিলাম ক্যাফে ১৪-এ ইফতার করতে। বলতে পারেন কোনোরকম প্ল্যান ছাড়াই। প্রথমে যেতে চেয়েছিলাম আসলে আবুল হোটেলে। কিন্তু কোন এক কারণে আজ ওটা বন্ধ। যাই হোক। ফিরে আসি ক্যাফে ১৪ প্রসঙ্গে...
খিলগাঁও আপন কফি হাউজের ঠিক পাশেই এটা অবস্থিত। ক্যাফে এপেলিয়ানোর ঠিক উল্টাপাশে।
বাইরে থেকে দেখে মনে হচ্ছিল "অ্যাজ ইউজুয়াল যেমন হয় আর কি" টাইপ। তবে খাবারের আইটেমগুলো দেখে বেশ লাগছিল প্রথমেই।
ইফতার প্যাকেজের দাম ১৫০ টাকা। রেটিং- ১০/১০
টোটাল আইটেম ১১টা। যদিয়ও আমরা পেয়েছি ১০টা। একটা আইটেম শেষ হয়ে গিয়েছিল আগেই। রেগুলার ইফতার আইটেমের পাশাপাশি হালিম, মুরগিফ্রাই, শিক কাবাবও পাবেন। সাথে লুচি ও নান।
স্বাদ আমাদের কাছে বেশ ভাল লেগেছে। রেটিং- ৭.৫ থেকে ৮/১০
ম্যাংগো জুস এক গ্লাস করে সবার জন্য কমপ্লিমেন্টারি।
আর স্পেশালি বলতে গেলে কাস্টমারের সাথে ওদের ব্যবহার অনেক ভাল।
এইতো। আপনার কাছে খুব একটা ভাল নাও লাগতে পারে।
তবে যদি কখনও সময় পান, ঘুরে যেতে পারেন।