Thursday, June 16, 2016

BUSY BEANS মহাখালী

কোথায়? মহাখালী আমতলী, ভেঞ্ছার টাওয়ার, নিচ তলা।
গত পরশু রিজারভেশন নিয়ে আজ তিন জন মিলে গিয়েছিলাম ইফতার করতে। ছোট্ট রেস্টুরেন্ট। যদি যাওয়ার ইচ্ছে হয় তো রিজার্ভেশনটা অবশ্যই ২ দিন আগে কনফার্ম করলে ভালো।
দুই ধরণের প্ল্যাটার ওদের। দাম যথাক্রমে ৩৯৯+ ও ৪৯৯+।
কি কি থাকে?
৩৯৯+
Chicken Teriyaki Platter
-Teriyaki Chicken
-Buffalo Wings
-Cashew Nut Salad
-Fried Rice
-Bluemoon
-Red Velvet Slice
৪৯৯+
Grilled Chicken Platter
-Grilled Chicken
-Buffalo Wings
-Cashew Nut Salad
-Fried Rice
-Strawberry Soda
-Red Velvet Slice
খাবারের পরিমাণ আমার ভাষ্যমতে একজনের জন্য পারফেক্ট।
রোজা রেখে ইফতারে খুব বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালোও না বৈকি।
মোটামুটি গরম খাবার ইফতারের প্রায় ১৫ মিনিট আগে পরিবেশিত হয়। খাবার ও ড্রিঙ্কের ছবি তো দেখতেই পাচ্ছেন।
স্বাদ? এভারেজের থেকে একটু ভালো।
সার্ভিস? এভারেজ।
মার্কিং?
খাবার - ৭/১০ (পরিমাণের কারণে)
সার্ভিস - ৬/১০
স্বাদ - ৬.৫/১০

No comments:

Post a Comment